ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 5

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।

উল্লেখ্য, নেপাল-তিব্বত সীমান্তে ভোটেরকোশি নদীতে গতকাল বুধবার এক আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, রাসুয়াগাধি সীমান্ত থেকে ২০ কিমি উত্তর-পূর্বে একটি বরফ-পাথরের ধসের কারণে লহেন্দে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে বিধ্বংসী বন্যায় রূপ নিয়ে ত্রিশূলী নদীতে গিয়ে পড়ে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ দুর্যোগে নিহত বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

আপডেট সময় : ১২:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬