ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 9

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে কথা বলছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। তোলাবাজির বিরুদ্ধে কথা বলছি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি। আমরা উন্নয়নের কথা বলছি। আমরা ঘরে ঘরে এই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।’

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ঝিনাইদহের শৈলকুপায় আগামীর শৈলকুপা নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের (আন্তঃইউনিয়ন) ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আসুন আমরা বদলে যাই, বদলে দেই। নিজে বদলাই, সমাজকে বদলে দেই।’

তিনি বলেন, ‘শৈলকুপার বারইপাড়া গ্রামে সরকারি জলাশয়, ক্যানালের পাশে যে পানি আছে সেই জলাশয়ে ব্যক্তিগত উদ্যোগে আমরা মাছ ছাড়ছি। এর দুইটা শর্ত দেওয়া হচ্ছে গ্রামবাসীর জন্য। জাল দিয়ে এখানে কেউ মাছ ধরতে পারবে না। ব্যবসায়িক কারণে কেউ মাছ ধরতে পারবে না। এই দুইটা শর্ত মেনে এই জলাশয়ের মাছ যেটা আমাদের টাকা দিয়ে ছাড়ছি, গোটা গ্রামবাসীর জন্য আমরা উন্মুক্ত করে দিচ্ছি। সারা বছর ধরে গ্রামের যারা বাসিন্দা ওই জলাশয়ের মাছ বর্শি দিয়ে, হাত দিয়ে ধরে তারা খেতে পারবে। ঠিক একইভাবে আগামীর শৈলকুপার কাছে প্রত্যাশা থাকবে আপনাদের যে কমিটি করে দেওয়া হয়েছে, সেই উপকমিটির মাধ্যমে আপনারা এইটা করবেন।’

আইনমন্ত্রী বলেন, ‘প্রতিটা গ্রামের থেকেই বাংলাদেশের কোনো না কোনো জায়গায় আমাদের সূর্য সন্তানরা আছে। তাদের সাথে একটু যোগাযোগ করেন। তাকে বলেন, এক বছরে তার গ্রামের জন্য যেভাবে হোক সবাই মিলে চাঁদা তুলে হলেও ১০ হাজার টাকা দিয়ে তারা তার গ্রামবাসীর জন্য সরকারি যে পতিত জলাশয় আছে সেখানে মাছটা ছেড়ে দিক। ব্যক্তিগত পুকুরে না এবং ওই মাছটা ওই গ্রামের লোকজন যেন তারা বছর শেষে উপভোগ করতে পারে। এভাবে আসেন, নিজেরা বদলে যাই। আমরা সমাজকে বদলে দেই।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম, শৈলকুপা সবার জন্য উন্মুক্ত। আমরা সেই পথ ধরে হাঁটছি। আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। আমরা যদি অন্যায় করি, ভুল পথে যাই আমাদের ভুল ধরিয়ে দেন। আমাদের ভুল আপনারা সঠিকভাবে ধরিয়ে দিলে আমরা সেই ভুল সংশোধন করব এবং সেই ভুল সংশোধন করার পথে আপনাদের অতন্দ্র প্রহরীর মতো আপনারা পাশে থাকবেন।’

ফাইনাল খেলায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমরা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই: আইনমন্ত্রী

আপডেট সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬