ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও মান নিয়ে সংশয় রয়েছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 4

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় আছে, তাদের জন্য নেই কোনো প্রশিক্ষণের ব্যবস্থা। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টে ১৮ হাজার আইনজীবী অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী কয়জন তা জানার উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।’

আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডে সব মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অর্থের পেছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও মান নিয়ে সংশয় রয়েছে’

আপডেট সময় : ০৩:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬