ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
- আপডেট সময় : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 5
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এনবিআরের এই কর দাবি চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক একাধিক রিট আবেদন দায়ের করা হয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এনবিআর গ্রামীণ কল্যাণের কাছে আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা দাবি করে। প্রতিষ্ঠানটি এই কর দাবির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিল। কিন্তু হাইকোর্ট এনবিআরের পক্ষে রায় দিয়ে রিট আবেদনটি খারিজ করে দেন, ফলে এনবিআরের দাবি করা সম্পূর্ণ অর্থ পরিশোধের আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে।
গ্রামীণ কল্যাণের আইনজীবীরা জানিয়েছেন, তারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।




















ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসি প্রতিনিধি দল