ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে সবজির দাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে বাড়তি দামে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন ও কাঁচা মরিচ। অন্যদিকে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে।

ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহে কিছুটা প্রভাব পড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারের দামে। বৃষ্টির কারণে সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে কিছু সবজির দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মের সবজির সরবরাহ ভালো থাকলেও দাম কিছুটা বেড়েছে। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বেগুন প্রতি কেজি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পটল, ঢ্যাঁড়স, কাঁকরোল ও ঝিঙা মানভেদে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজার কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, বটবটি ৮০ টাকা, গাজর ১২০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক হালি লেবু ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান। তিনি বলেন, আজ বাজার করতে এসে দেখছি সবজিগুলোর দাম বাড়তি যাচ্ছে। বলতে গেলে সব সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম ছিল, আজ দেখছি বাড়তি দাম।

সবজির দাম বিষয়ে রামপুরা বাজারে সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। আজ পাইকারি সবজি কিনতে গিয়ে দেখি, পাল্লা প্রতি সব সবজির দাম বেড়েছে। আজকের বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে বেগুনের, যার প্রতি কেজি ১৪০ টাকা। এ ছাড়া, পেঁপের দাম সবচেয়ে কম, যার প্রতি কেজি ৩০ টাকা। বৃষ্টি থেমে গেলে আবার সবজির দাম কমে আসবে।

এসব বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি মুরগি ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৮০ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাজারগুলোতে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

এসব বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে ৩০০ গ্রাম ওজনের এক কেজি মাছ ১১০০ টাকা থেকে ১২০০ এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১৮৯০ থেকে ২০০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ২৭০০ থেকে ২৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, পুকুরে চাষ করা মাছ পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২৪০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৩০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আবুল হোসেন নামে এক দিনমজুর বলেন, আমরা পাঙাশ ও তেলাপিয়া কিনতাম, এখন সেগুলোর দামও বেশি। দিন দিন দাম বাড়ছে, কমার কোনো নাম গন্ধ নেই।

রায়ের বাজারের মুরগি বিক্রেতা আনিস আহমেদ বলেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মুরগির দাম কিছুটা কম ছিল। তারপরও ১৮০ থেকে ১৯০ টাকা বিক্রি করছি। সোনালি মুরগির দাম থেকে ১০ টাকা কমেছে। আজকে ২১০ টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

আপডেট সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬