ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৬
- আপডেট সময় : ১১:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 10
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৪৩ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে দুইজন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২৫১ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ১৯৯ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৪৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, রাজশাহী বিভাগে ৭৩, ময়মনসিংহ বিভাগে ৪৮, রংপুর বিভাগে ৪৭ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৭৪ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৫ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৪, বরিশাল বিভাগে ১২, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

























জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে শেভরনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক