ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

অনূর্ধ্ব-২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে জয় দিয়ে নিজেদের স্মরণীয় মিশন শেষ করল বাংলাদেশ। টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী রোমাঞ্চকর ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা। এই জয়ের মাধ্যমে আসরের পঞ্চম স্থান নিশ্চিত করল লাল-সবুজ প্রতিনিধিরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ দল। তবে ডিফেন্সের দৃঢ়তায় ম্যাচের প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ডেড লক ভাঙে।

পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান ২-০ করেন কনা।
ম্যাচের শেষ দিকে মালয়েশিয়া এক গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশই।

মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের রক্ষণভাগ ভেঙে নারীদের এই জয়কে দেশের হকি ইতিহাসের অন্যতম বড় ও ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে আসর শেষ করা দলের জন্য বড় অর্জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ১২:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬