ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের ক্যাম্পে ফিরে রোমাঞ্চিত জায়ান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

আসিয়ান কাপের আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন লেফট-ব্যাক জায়ান আহমেদ। দীর্ঘদিন পর সতীর্থদের কাছে পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র প্রবাসী এই ডিফেন্ডার।

সামনে আসিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তাই জাতীয় দলের ক্যাম্পে ক্লাবের বিশেষ অনুমতি নিয়ে চলে এসেছেন জায়ান। ঢাকার গরম আবহাওয়ার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়াকেই এখন প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।

জায়ানের মতে, আসিয়ান কাপে ভালো পারফর্ম করতে হলে দলের সঙ্গর মানিয়ে নেওয়ার কাজটা শুরুতেই শেষ করা প্রয়োজন।

আজ সকালে হেড কোচ থমাস ডুলির অনুশীলনে যোগ দিয়েছেন জায়ান। এরপর মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘জাতীয় দলে আবারও ফিরতে পেরে এবং সতীর্থদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এখানকার আবহাওয়া বেশ গরম, তাই দ্রুত কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এটি সামনে রেখেই প্রাথমিক দল নিয়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করছে দল। যেখানে সুযোগ পেয়েছেন নতুন কয়েকজন প্রবাসী ফুটবলার। যাদের মধ্যে অন্যতম জাপানিজ ইতোফুসা সুকি ও গোলকিপার সাইফ কেরাওয়ালা।

তাদের নিয়ে জায়ান বলেন, ‘সাইফ ও সুকির মতো নতুন যারা এসেছে, তারা খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে। ভাষার কিছুটা ভিন্নতা থাকলেও তাদের সঙ্গে মাঠের রসায়ন ও বোঝাপড়া চমৎকার।’

আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর, মালয়েশিয়ার বিপক্ষে। প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলের ক্যাম্পে ফিরে রোমাঞ্চিত জায়ান

আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬