ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে দুইজন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি (২৫৮ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, রাজশাহী বিভাগে ৮২, ময়মনসিংহ বিভাগে ৫৪, রংপুর বিভাগে ৪৭ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৩৭৯ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩২

আপডেট সময় : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬