গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্র-ডেনমার্কের চুক্তি
- আপডেট সময় : ০১:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 5
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে কয়েক মাস ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দ্বীপটির নিরাপত্তা নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বাড়বে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের ‘নিরাপত্তা এবং অন্যান্য সব প্রয়োজনের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে যুক্তরাষ্ট্র।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন বলেছেন, এই চুক্তি ‘আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে’।
গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে ট্রাম্পের কয়েক মাসের হুমকির পর এই চুক্তি হলো। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে তিনি এর আগে বলেছিলেন, প্রতিরক্ষার দিক থেকে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং দ্বীপটির খনিজ সম্পদের কারণে এটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, চুক্তিতে এমন একটি বিধান রাখা হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিদ্বন্দ্বী দেশ গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বজায় রাখতে পারবে না। একইভাবে, যুক্তরাষ্ট্রের লিখিত অনুমতি ছাড়া তারা ‘সংবেদনশীল খাতে বিনিয়োগ করতে পারবে না’।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চুক্তিটি স্বাক্ষরিত হবে।



























হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু