ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ভূখণ্ড আমাদের দখলেও আছে: বালেন শাহ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 21

ভারত যেমন নেপালের ভূখণ্ড দখল করেছে, তেমনি নেপালও ভারতের কিছু ভূখণ্ড নিজেদের দখলে রেখেছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একইসঙ্গে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের এই সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাজ্যকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, রোববার (৩১ মে) নেপালের পার্লামেন্টে শ্রম সংস্কৃতি পার্টির নেতা আরেন রাইয়ের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শাহ এই মন্তব্য করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি জানতে পেরেছেন যে শুধু ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও বিভিন্ন স্থানে ভারতের জমি দখল করে রেখেছে। তাই বিষয়টি নিয়ে উভয় পক্ষের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা প্রয়োজন।

এছাড়া লিপুলেখ ও লিম্পিয়াধুরা নিয়ে বিরোধ প্রসঙ্গে নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) উপ-সংসদীয় নেতা পদ্ম আরিয়ালের পৃথক এক প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করেন যে, কূটনৈতিক সংলাপের মাধ্যমেই এ সমস্যার সমাধান করা হবে।

সীমান্ত বিরোধ নিয়ে নেপাল ইতোমধ্যে ভারত ও চীনের পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গেও যোগাযোগ করেছে বলে জানান বালেন্দ্র শাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ব্রিটিশ সরকার ভারত ছাড়ার সময়ই এই সমস্যার সূত্রপাত হয়েছিল, তাই যুক্তরাজ্যেরও এ বিষয়ে যথাযথ আগ্রহ দেখানো উচিত।

প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত সমস্যা সমাধানে নেপাল ইতোমধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে নেপালের প্রধানমন্ত্রী জানান, উভয় দেশের সরকার ইতিহাসবিদ, জরিপকারী এবং সংশ্লিষ্ট ভূখণ্ড সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ দল গঠন করবে এবং আলোচনার টেবিলে বসেই এই সংকটের যৌক্তিক সমাধান খুঁজবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতের ভূখণ্ড আমাদের দখলেও আছে: বালেন শাহ

আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬