ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির দাফন প্রক্রিয়া শুরু, বিশ্বনেতাদের শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 8

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনির দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানের সর্বস্তরের জনগণসহ বিদেশি বিশিষ্ট কূটনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন। আজ (শুক্রবার, ৩ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ খামেনি ও তার সঙ্গীদের মরদেহ আজ ভোরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়। সেখানে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দুই দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেহের নিউজ জানিয়েছে, সাম্প্রতিক ৪০ দিনব্যাপী যুদ্ধের প্রথম দিনেই মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। তার দাফন প্রক্রিয়ায় যোগ দিতে ইতোমধ্যে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিরা ইরানে পৌঁছেছেন।

প্রথম বিদেশি অতিথি হিসেবে ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় পণ্ডিত এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া সাবেক এই সর্বোচ্চ নেতাকে শেষ সম্মান জানাতে ইরানের স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিরাও অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় একটি ব্যক্তিগত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং আজ সকাল থেকে শুরু হয় সর্বজনীন শ্রদ্ধা নিবেদন।

ইরানের অন্তর্বর্তী নেতৃত্বের পক্ষ থেকে এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলা হয়েছে, ইরান যখন ইসলাম ও বিপ্লবের একনিষ্ঠ সেবককে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে; তখন আমি জাতি, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাইকে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এবং ইতিহাসে স্মরণীয় সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এটি আমাদের জাতীয় ঐক্য এবং ইসলামের মহৎ আদর্শের প্রতি আনুগত্যের এক স্থায়ী চিত্র তুলে ধরবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, শনি ও রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চলবে এবং আগামী সোমবার (৬ জুলাই) তেহরানে একটি বিশাল শোক র‍্যালির আয়োজন করা হবে।

এরপর তার মরদেহ ইরানের পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। পরবর্তীতে প্রতিবেশী রাষ্ট্র ইরাকের বাগদাদ, কারবালা ও নজফে আরও কিছু শোক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে সাবেক এ সর্বোচ্চ নেতাকে দাফন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খামেনির দাফন প্রক্রিয়া শুরু, বিশ্বনেতাদের শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬