ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায়: নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 20

বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি। দেশের সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো বাজেট হয়নি। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে কোথাও ঋণখেলাপি এবং বিদেশে পাচার হওয়া টাকা কীভাবে ফেরত আনা হবে— সে বিষয়ে কিছু বলা হয়নি।

তিনি আরও বলেন, সরকার আবারও আগের মালিকের কাছে ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তে পুশ-ইনের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায়: নাহিদ

আপডেট সময় : ১১:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬