‘শিরোপা আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে’
- আপডেট সময় : ১১:৫১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 11
স্বপ্নের মতো সময়টা কাটছিল মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকোর। তার করা গোলে মিশর আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের এগিয়ে। কিন্তু ম্যাচের শেষ ১৪ মিনিটে (৭৯ মিনিট থেকে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে) আর্জেন্টিনা এমনভাবে কামব্যাক করলো তাতে হৃদয় ভেঙে চুরমার মিশরের।
চোখের জলকে সঙ্গী করে আটালান্টার সবুজ ঘাসে পড়ে থাকেন মিশরের স্বপ্নবাজরা। ৩-২ গোলে শেষ তাদের বিশ্বকাপের যাত্রা। ম্যাচে ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। মিশরের একটি গোল বাতিলের পাশাপাশি ম্যাচের শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহর একটি ট্যাকলও এড়িয়ে যান তিনি। দেখার প্রয়োজন করেননি ভিএআর।
যা নিয়ে রীতিমত তোলপাড় ফুটবল বিশ্ব। ওই কাউন্টার অ্যাটাকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এনজো। শেষ পর্যন্ত মিশর হৃদয়ভাঙা হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির কড়া সমালোচনা করেন হোসাম হাসান। তার দাবি, মিশর ন্যায়বিচার পায়নি।
একই অভিযোগ করেছেন মিশরের হয়ে গোল করা স্ট্রাইকার জিকো। মাঠেই সাক্ষাৎকার দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে রেফারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে ‘জালিম’ বলে আখ্যা দেন।
জিকো বলেন, ‘রেফারি আমাদের প্রতি অন্যায় করেছেন। সে জালিম।’ এ সময় তিনি পবিত্র কোরআনের আয়াত ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক) তেলাওয়াত করেন। তিনি আরও বলেন, ‘রেফারি একটি পুরো জাতির পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’
সাক্ষাৎকারের একেবারে শেষ দিকে জিকো আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, ‘এই শিরোপা আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে।’ তার এই মন্তব্যের পরপরই সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।

























জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি