ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে মজুত বাড়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে একই সাথে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার জেরে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালে তেল রফতানি স্থগিত হওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি নিয়ে বাজার পর্যবেক্ষকরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) অনযায়ী রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে দাঁড়ায়।ক্যালেন্ডার অ্যাপ বাছুন

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে নেমে আসে।

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম ৩ ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ হয়। ইয়ানবু টার্মিনালে তেল বোঝাই বন্ধ হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়ে। এর সঙ্গে ইউরোপে অপরিশোধিত তেল সরবরাহ কমিয়ে দেওয়ার সৌদি সিদ্ধান্তও বাজারে উদ্বেগ তৈরি করে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে মজুত বাড়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬