ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের হিসাব-নিকাশের মধ্যে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। আগের দিন ২ শতাংশের বেশি বাড়ার পর আজও ঊর্ধ্বমুখী মূল্যবান ধাতুটি।

স্পট সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬১ ডলারে উঠেছে। বৃহস্পতিবার ডলার দুর্বল হওয়া এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহার কিছুটা কমে আসায় সোনার দাম দ্রুত ঘুরে দাঁড়ায়।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশ করেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এটি প্রথম সুদ বৃদ্ধি।

সামনে আরও সুদ বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ফেড। সাধারণত সুদের হার ও বন্ডের মুনাফা বাড়লে সোনার ওপর চাপ পড়ে।

কারণ সোনা থেকে নিয়মিত কোনো সুদ পাওয়া যায় না। তবে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার সপ্তাহের শুরুতে ৫ শতাংশ ছাড়িয়ে ২০০৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর শুক্রবার তা কমে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশে নেমেছে। এতে সোনার ওপর চাপ কিছুটা কমেছে। সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম

আপডেট সময় : ১২:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬