তারেক রহমানের শুভেচ্ছাবার্তার জবাব দিলেন মোদি
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 8
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্ট @narendramodi থেকে লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।’
এর আগে, তারেক রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট @trahmanbnp থেকে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
তারেক রহমানের পোস্টে লেখা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক।’
ট্যাগস :
তারেক























সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর