ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন নাহিদা আক্তার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:৩২ অপরাহ্ন, রোববার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 0

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন নাহিদা আক্তার। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি।

রোববার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত, নিগার সুলতানা জ্যোতি টি-২০ দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন জ্যোতি, সহ-অধিনায়ক করা হয় নাহিদাকে।

সবশেষ এশিয়ান গেমসে টি-টোয়েন্টি দলের শেষ দায়িত্ব পালন করেন জ্যোতি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি।

আসন্ন উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি টি২০ টুর্নামেন্ট দিয়ে অভিষেক হবে নাহিদা ও সোবহানার নেতৃত্বের। আগামী ১০ থেকে ২৬ নভেম্বর হবে টুর্নামেন্টটি।

নিউজটি শেয়ার করুন

নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন নাহিদা আক্তার

আপডেট সময় : ১১:৪৯:৩২ অপরাহ্ন, রোববার, ১৮ অক্টোবর ২০২৬