ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় বসবাসের সুযোগ, আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 64

কানাডায় স্থায়ীভাবে বসবাসের প্রত্যাশীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে। পরীক্ষামূলক প্রকল্প থেকে স্থায়ী কর্মসূচিতে রূপ নিচ্ছে দেশটির গ্রামীণ ও ছোট শহরভিত্তিক অভিবাসন উদ্যোগ ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি)। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই কর্মসূচিটি কার্যকর হবে। এর মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

এ কর্মসূচির আওতায় প্রথম বছর ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বসবাসের সুযোগ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডা সরকার। এর মাধ্যমে বড় শহরের বাইরে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ছোট শহরগুলোতে দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন করে স্থায়ী বসবাস তথা পিআরের পথ তৈরি হবে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন কর্মসূচির আওতায় ছোট শহর ও গ্রামীণ এলাকার নিয়োগকর্তারা তাদের প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগের সুযোগ পাবেন। অন্যদিকে যোগ্য বিদেশি কর্মীরা এসব এলাকায় চাকরির মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের (পিআর) আবেদন করতে পারবেন। অর্থাৎ, কানাডার বড় শহরগুলোর বাইরে ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে দক্ষ বিদেশি কর্মীদের বসতি গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

নতুন কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আগের পাইলট প্রকল্পে অংশ নেয়া ১৪টি কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহরও রয়েছে।

আবেদনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন
এই কর্মসূচিতে আবেদন করতে হলে প্রথমেই তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে।

আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে পেশার ধরন অনুযায়ী ভিন্নতা রয়েছে। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির (টিইইআর ০ ও ১) জন্য সিএলবি ৬, টিইইআর ২ ও ৩-এর জন্য সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর জন্য সিএলবি ৪ পর্যায়ের ভাষাগত দক্ষতা প্রয়োজন।

বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।

যেভাবে আবেদন করতে হবে
প্রথমে আবেদনকারীকে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। এরপর সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে।

নিয়োগকর্তা সংশ্লিষ্ট কমিউনিটির কাছে আবেদনকারীর সুপারিশের জন্য আবেদন করবে

নিউজটি শেয়ার করুন

কানাডায় বসবাসের সুযোগ, আবেদন করবেন যেভাবে

আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬