ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যমান ভিসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 3

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে করা হয়েছে ৯টি, আর উপক্যাটাগরি ৪৯টি থেকে নামিয়ে আনা হয়েছে ২৩টিতে। পাশাপাশি আবেদনপত্রের তথ্য পূরণের ঘর কমানো হয়েছে ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত। এছাড়া ভ্রমণ ও চিকিৎসা ভিসার কাঠামোতেও অনা হয়েছে বড় পরিবর্তন।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার আবেদনপত্র সহজ করার জন্যও আলাদা উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২৩টি উপক্যাটাগরির সবগুলোর আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য দেয়ার ঘর বা ফিল্ডের সংখ্যা ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহী বিদেশি নাগরিকদের সুবিধা দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসা ব্যবস্থায় এক দফা পরিবর্তন এনেছিল ভারত সরকার। তখন ভিসার প্রধান ক্যাটাগরির সংখ্যা কমানো হয়েছিল। সর্বশেষ পরিবর্তন আনার আগে উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে সরকার।

ট্যুরিস্ট ভিসার পরিবর্তে ভিজিটর ভিসা
সর্বশেষ পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। নতুন এই ক্যাটাগরিতে প্রচলিত পর্যটনের বাইরেও বিভিন্ন স্বল্পমেয়াদি কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেয়া, সুস্থতা ও অবকাশমূলক কর্মসূচি এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্স।

এছাড়া ভিজিটর ভিসাকে দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—ভি-১ এবং ভি-২।

ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা ও অবকাশমূলক কর্মসূচি, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও হস্তশিল্পবিষয়ক কোর্সের জন্য এ ভিসা দেয়া হবে। স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিও এর আওতায় থাকবে।

অন্যদিকে দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ভি-২ ভিসা রাখা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের জন্যও এ ভিসা ব্যবহার করা যাবে। পর্বতারোহণের ক্ষেত্রে ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

ভারতে অবস্থানের সময় পর্যটনের পাশাপাশি অন্য স্বল্পমেয়াদি কার্যক্রমে অংশ নিতে চান—এমন বিদেশিদের জন্য নতুন ভিজিটর ভিসা ব্যবস্থা সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

চিকিৎসা ভিসার মেয়াদ হবে এক বছর
চিকিৎসা ভিসার কাঠামোতেও পরিবর্তন এনেছে ভারত সরকার। প্রচলিত চিকিৎসা এবং আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

এম-১ ভিসার আওতায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেয়া যাবে। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য প্রযোজ্য হবে এম-৩ ভিসা। ই-ভিসাসহ এই দুই ধরনের ভিসার মেয়াদ হবে সাধারণত এক বছর। উভয় ক্ষেত্রেই একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

এ ছাড়া রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসাধারীদের সঙ্গে থাকা ব্যক্তিরা এম-২ ভিসা পাবেন। আর এম-৩ ভিসাধারীদের সঙ্গীদের জন্য থাকবে এম-৪ ভিসা।

সরকারের মতে, দীর্ঘ সময় ধরে একাধিকবার চিকিৎসকের পরামর্শ নেয়া, ফলোআপ করানো কিংবা বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়—এমন বিদেশি রোগীদের জন্য এ পরিবর্তন সহায়ক হবে। একাধিকবার প্রবেশের সুযোগ থাকায় চিকিৎসার জন্য বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনও কমবে।

‘হিল ইন ইন্ডিয়া’ বা ভারতে চিকিৎসা নেয়ার উদ্যোগকে আরও এগিয়ে নেয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেও এ ব্যবস্থা চালু করা হচ্ছে।

বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন ভিসা ব্যবস্থা
শিক্ষার্থী ভিসার ক্যাটাগরিও পুনর্বিন্যাস করে দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—এস-১ এবং এস-২। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে, এস-২ ভিসা দেয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, ভিজিটিং শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্নশিপ এবং বিনিময় কর্মসূচিতে যুক্ত ব্যক্তিদের। এ ছাড়া অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমও এর আওতায় থাকবে।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পেতে পারেন। তবে তাদের শিক্ষাক্রমের মেয়াদ পাঁচ বছরের কম হলে ভিসার মেয়াদও সেই সময় পর্যন্ত সীমিত থাকবে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

সরকারের আশা, নতুন এই ব্যবস্থায় ভারতে পড়াশোনা কিংবা গবেষণার পরিকল্পনা করা বিদেশি শিক্ষার্থী ও গবেষকেরা আরও বেশি স্বস্তি পাবেন।

ব্যবসায়িক ভিসার ক্যাটাগরি পুনর্বিন্যাস
ব্যবসায়িক ভিসাকেও নতুন করে সাজিয়ে বি-১ ও বি-২—এই দুটি উপক্যাটাগরি করা হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে ভারতে শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও থাকবেন।

অন্যদিকে, বি-২ ভিসা দেয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কাজের জন্য। এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত থাকবে।

ভারতীয় প্রতিষ্ঠানগুলোর নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও নির্দিষ্ট ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে যন্ত্রপাতি স্থাপন ও চালু করা, গুণগত মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও ইআরপি কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত বিশেষজ্ঞরা রয়েছেন।

এ ধরনের পেশাজীবীরা ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে বি-২ ক্যাটাগরির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পেতে পারেন। সরকারের ভাষ্য, আগে এসব কার্যক্রম ই-বি৪ ভিসার আওতায় পরিচালিত হতো।

নতুন পরিবর্তনের ফলে বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে কোম্পানিগুলো আরও স্পষ্ট ধারণা পাবে বলে আশা করা হচ্ছে।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা
বর্তমানে ১৩টি উপক্যাটাগরির আওতায় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে ভারত। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা এ সুবিধা পেয়ে থাকেন।

নতুন পরিবর্তন কার্যকর করতে ভিসা ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদ করছে ভারত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোর আওতায় ভিসা দেয়া শুরু হতে পারে ২০২৬ সালের শেষ নাগাদ।

সংশোধিত ব্যবস্থায় ভিসার প্রধান ক্যাটাগরি থাকবে মোট ৯টি। এগুলো হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর এবং বিবিধ ভিসা।

বিবিধ ভিসার আওতায় থাকবেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাদের স্বামী বা স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশি নাগরিকদের নির্ভরশীল পরিবারের সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি, ভারতে থাকার ভিসা প্রত্যাশী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্ধারিত বিশেষ দীর্ঘমেয়াদি ভিসার আওতাভুক্ত ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

বিদ্যমান ভিসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে ভারত

আপডেট সময় : ১২:৫৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬