ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 4

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে ৯৪টি লটে এই অতিরিক্ত ব্যয় হচ্ছে।

এতে বই ছাপার মোট চুক্তিমূল্য ১৮৭ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটে মুদ্রিত বইয়ের ফর্মা বেড়ে যাওয়ায় অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ৯৪টি লটে মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণ করতে হবে। এজন্য অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা ব্যয় হবে। এসব বই মুদ্রণের জন্য মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। অতিরিক্ত ব্যয় যুক্ত হওয়ার পর সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

বর্ধিত ফর্মা মুদ্রণের কাজের জন্য বিভিন্ন মুদ্রণপ্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

ফলে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণেই সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ২৪ কোটি টাকা। তবে কী কারণে বইয়ের ফর্মা বেড়েছে, সে বিষয়ে প্রস্তাবে বিস্তারিত উল্লেখ নেই।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

আপডেট সময় : ০২:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬