ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘আ.লীগ নিষিদ্ধের বিষয়ে আইন-আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 39

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় আইন-আদালত বা সরকার নয় জনগণ সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (বুধবার, ১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আজহার শফিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রবীণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎকারে দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. জাহিদ হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নিয়ে সাংবাদিক মেহদী হাসানকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন করে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে।’

রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান, সম্ভাবনা কতটা?

জনগণই আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের গণহত্যা, গুম-খুনের বিচার নিশ্চিত করতে হবে।’

আওয়ামী লীগের বিচারে বিএনপি সোচ্চার আছে বলেও জানান তিনি।

এ সময় জাহিদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’ একাত্তর নিয়ে এত কথা বললেও ’২৪ নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই কেন— সেই প্রশ্নও রাখেন বিএনপির এই নেতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘আ.লীগ নিষিদ্ধের বিষয়ে আইন-আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ’

আপডেট সময় : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫