ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 36

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, গত বছরের ৮ আগস্ট থেকে এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদের ৫১টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকের অগ্রগতি প্রতিবেদন এ দিন সভায় উপস্থাপন ও আলোচনা করা হয়।

তিনি বলেন, বৈঠকে আমদানি নীতি নিয়ে আলোচনা হয়েছে, যা আরও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত পাঠানো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উঠানো হলেও আরও আলোচনার জন্য তা স্থগিত করা হয়েছে।

তবে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভূমি ব্যবহার, নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়।

আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি বর্জন করতে হবে: রাশেদ খান

শফিকুল আলম জানান, এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদে ২৫১টি সারসংক্ষেপ উপস্থাপন হয়েছে এবং মোট ৩৯৪টি বিষয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠক শেষে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, গণভোট আইন খুব শিগগিরই চূড়ান্ত করা হবে। “এই সপ্তাহের মধ্যেই তিন থেকে চার কার্যদিবসে এটি হয়ে যাবে,” বলেন তিনি।

জুলাই অভ্যুত্থানের সময় বর্বর হত্যাযজ্ঞের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, তাদের ফেরত আনতে ইতালিভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। পাশাপাশি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে। ‌‘ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো,’ বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা আরও জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে।

তিনি বলেন, এখন থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা সুপ্রিম কোর্ট সচিবালয়ের হাতে থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে

আপডেট সময় : ১১:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫