বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 56
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভাসহ ৩ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯ টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দুপুরে আলোচনার সভার আয়োজন করবে বিএনপি।
পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচনের পথ সুগম
এছাড়া ১৫ ডিসেম্বর বরেণ্য বুদ্ধিজীবী ও বিএনপি নেতাদের উপস্থিতিতেও আলোচনা সভার ঘোষণা দেয় দলটি।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধ নিবেদন ও জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে দলটি।
ট্যাগস :
বুদ্ধিজীবী



























PM visits Bangladesh Army’s summer exercise