ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 112
133

ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষার সর্বশেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতির বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিচার বিভাগের শক্তি কোনো একক দপ্তরে নয়, বরং সততা ও দূরদর্শিতার সাথে ন্যায়বিচার করার সম্মিলিত সংকল্পের মধ্যে নিহিত।

তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রধান বিচারপতি বলেন, সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে আমাদের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা।

এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা পেয়েছে প্রধান বিচারপতির হাত ধরে। তিনি বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ ছিল তার শেষ কর্মদিবস। কারণ শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে অবকাশকালীন ছুটিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি

আপডেট সময় : ০২:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫