ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের আমিরের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 55

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) মিরপুর ১০-এর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বেলা আড়াইটায় জনসভা আয়োজনের মাধ্যমে তার এই প্রচারণা শুরু হয়।

জনসভায় জামায়াত আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সকাল থেকেই হাজার হাজার মানুষ দাঁড়িপাল্লা প্রতীক ও মিছিল সহকারে জনসভাস্থলে আসতে থাকে। দুপুরের আগেই জনসভাস্থল কানায় কানায় ভরে উঠে। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা। সমাবেশ ঘিরে পুরো মিরপুর এলাকায় মানুষের মাঝে স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।

তিন নেতার মাজার ও শহীদ হাদির কবর জিয়ারত করে এনসিপি’র নির্বাচনী প্রচারণা শুরু

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন ও ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান প্রমুখ।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির এবং আসন পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নান খানের ছেলে ডা. সাইফ খান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বক্তব্য রেখেছেন স্থানীয় জামায়াত নেতা আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতের আমিরের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬