ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার, বার্তা স্পস্ট নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ১১:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 77
বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনও নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনও বার্তা দেয়া হচ্ছে কি না সেটা স্পস্ট নয়। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেছেন।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তা নিয়ে কোনও শংকা নেই, তবে সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারে। কেন বলেছেন আমি তার কারণ খুঁজে পাইনি। এমন কোনও পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন বিপদে আছেন। এখন পর্যন্ত এ রকম কিছু ঘটেনি। আশংকা হয়তো তাদের মনে আছে কিংবা তারা কোনও মেসেজ দিতে চান কি না। তবে আমি আসলে এটার মধ্যে কোনও কারণ খুঁজে পাইনি। তবে তারা যদি তাদের পরিবারকে ফেরত নিতে চান আমাদের তো কিছু করার নেই।
আজকের প্রজন্মকে শ্রদ্ধা-আদব শিখতে হবে: মির্জা আব্বাস
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সার্বিকভাবে নিরাপত্তার এখন পর্যন্ত কোনও বিঘ্ন ঘটেনি। অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় সংঘর্ষ বেশি হচ্ছে আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনও নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, সে জন্য এ পদক্ষেপ নিতে হবে।
নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারা কোনও নিরাপত্তা উদ্বেগের কথা আমাদের জানায়নি।





















পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই