ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই: ডা. জাহেদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 27

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তারপরও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে এ ঘটনায় মনোকষ্ট পেয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুরে জেলা প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময়, বিগত সরকার ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে স্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছিল।

জেলা প্রশাসক ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সঙ্গে যেসব কর্মকর্তা কাজ করছেন, তারা এর আগে এমন সরকারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা। এজন্য কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই: ডা. জাহেদ

আপডেট সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬