ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 44

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারি গণমাধ্যমের ওপর দেশের মানুষের বিরক্তি আছে। আমরা নতুনভাবে শুরু করতে চাই। বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব আমরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভয়ভীতির মধ্যে যারা বাস করেন, তাদেরকে বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যারা কাজ করেন, তাদেরকে সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। নতুন এই মন্ত্রিসভার সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান। আজ বুধবার বেলা সোয়া একটার দিকে সচিবালয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬