তেলের সংকট নেই, দুদিন সরবরাহ বন্ধ থাকায় চাপ হয়েছে: জ্বালানিমন্ত্রী
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 54
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, গত দুদিন ধরে সরবরাগ বন্ধ থাকায় একটু চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (সোমবার, ২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে।’
তেলের কোনো সংকট নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী
তাই জনগণকে প্যানিক বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে।’
ট্যাগস :
জ্বালানিমন্ত্রী





















ক্রমেই দীর্ঘ হচ্ছে হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল