ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল হুতিরা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 75
101

ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিজেদের সামরিক অভিযান আরও জোরদার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই আক্রমণ অব্যাহত থাকবে। হুথিদের প্রধান দাবির মধ্যে রয়েছে, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি পূর্ণাঙ্গভাবে মেনে চলা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানে ইসরায়েলের অংশগ্রহণ না করা।

হুথিদের প্রভাবশালী রাজনৈতিক কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংঘাতের প্রেক্ষিতে তাদের হাতে আরও অনেক বিকল্প এবং সামরিক ধাপ রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সামনের দিনগুলোতে হুথিরা তাদের সামরিক তৎপরতা আরও বৃদ্ধি করবে।

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

এ উত্তেজনার অংশ হিসেবে হুথিদের পরবর্তী অন্যতম প্রধান পদক্ষেপ হতে পারে লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করে দেওয়া। এ পথটি আন্তর্জাতিক নৌ-বাণিজ্য এবং জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত সংবেদনশীল হওয়ায়, হুথিদের এ হুমকি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। তথ্যসূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবার বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল হুতিরা

আপডেট সময় : ০৫:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬