ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ এ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 52

নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত, দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, আমরা নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম বলে আত্মবিশ্বাসী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ক এক সভায় যোগ দিয়ে আইজিপি বলেন, লুট হওয়া ১৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী, আরসাসহ নানা জনের কাছে গেছে বলে ধারণা তার।

বিএনপি ধর্মভিত্তিক বিভাজনমূলক রাজনীতি চায় না: সালাহউদ্দিন

আইজিপি বলেন, সারা দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে এসব ঘটনার কোনোটিও বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি।’

সাম্প্রদায়িক সম্প্রতি যাতে কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘এসব ঘটনায় থানায় জিডিসহ ১৫টি মামলা হয়েছে। আর এসব মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আইজিপি জানান, মানবতাবিরোধী কর্মকাণ্ডে এখন পর্যন্ত ২১ জন পুলিশ অফিসার গ্রেপ্তার হয়েছে। আর বাকী যেসব পুলিশ অফিসার দেশের বাইরে পলাতক আছেন তাদের ব্যাপারে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছে। আমরা এ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত, দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেন, ‘আমরা নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম। নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুলিশ এ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: আইজিপি

আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫