আ.লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 46
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেয়া হবে, এমন কোনো সম্ভাবনা নেই। আজ (বুধবার, ১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কী অস্থায়ী, এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে, এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।’
‘আ.লীগ নিষিদ্ধের বিষয়ে আইন-আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ’
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
অশান্ত পাহাড় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পাহাড়কে যারা অশান্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’
এসময় তিনি সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।




















হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু