ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদল নেতা নয়নের পক্ষে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 58

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার, ৩ নভেম্বর) কাজী মুকিতুজ্জামান নামে এক যুবদল নেতা বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আবেদনে বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

ঋণ জালিয়াতির চার মামলায় আদালতে সালমান এফ রহমান

সেখানে বলা হয়, গত ১ নভেম্বর যুবলীগ নেতা নয়নকে নিয়ে এনসিপির এ নেতা বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি-দুর্নীতি করেছে, এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা উনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি; উনাদের মাথা ক্লিন হয়নি। এখন আমার মনে হয় উনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’ তার এমন বক্তব্যের মাধ্যমে বিএনপিসহ যুব সমাজের সামনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিষয়টি মানহানিকর বলেও আবেদনে উল্লেখ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদল নেতা নয়নের পক্ষে মামলা

আপডেট সময় : ০৩:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫