ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর জয়ে নিজের পক্ষে ‘দুই যুক্তি’ ইয়ামালের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকে পরিষ্কারভাবেই এগিয়ে রাখছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার স্প্যানিশ রাইট উইঙ্গারের দাবি— এ বছর শিরোপা ও পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কারটি তাঁরই প্রাপ্য। একই সঙ্গে নিজেকে ও কিলিয়ান এমবাপেকে বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

ব্যালন ডি’অর জয়ী হিসেবে কাকে দেখতে চান— সম্প্রতি একটি পডকাস্টে এমন প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে বিষয়টি বিশ্বসেরা ফুটবলার কে, সেই আলোচনার দিকে নিয়ে যান ইয়ামাল।

১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা বলেন, ‘আমার সততার সঙ্গেই মনে হয়, বর্তমান বিশ্বের সেরা ফুটবলারের কথা বললে সেখানে সম্ভবত আমরা দুজন আছি। এ বছর আমি যেসব ট্রফি জিতেছি, সেই হিসেবে এই পুরস্কারটি আমারই পাওয়ার কথা।’

কথা প্রসঙ্গে সাক্ষাৎকার গ্রহণকারী তাঁকে প্রশ্ন করেন, তিনি কি ‘দুই সেরা’ বলতে নিজেকে এবং রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপেকে বোঝাচ্ছেন? জবাবে কোনো দ্বিধা না রেখে ইয়ামাল বলেন, ‘হ্যাঁ, কারণ আমার মতে আমি ও এমবাপেই এই মুহূর্তে বিশ্বের সেরা দুই খেলোয়াড়।’

নিজের এমন মন্তব্যে তিনি কতটা নিশ্চিত—এমন প্রশ্নে বার্সেলোনা তারকা তাঁর বক্তব্যে অটল থাকেন। তিনি জানান, যাঁরা নিয়মিত তাঁদের খেলা দেখেন, তাঁরা সবাই বিষয়টি বুঝতে পারবেন।

ইয়ামাল আরও যোগ করেন, ‘হ্যাঁ, আমার কাছে এটি একদম পরিষ্কার। নিয়মিত খেলা দেখেন এমন যে কেউই আমার এই মন্তব্যের সাথে একমত হবেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্যালন ডি’অর জয়ে নিজের পক্ষে ‘দুই যুক্তি’ ইয়ামালের

আপডেট সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬