ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ জালিয়াতির চার মামলায় আদালতে সালমান এফ রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 57

ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক চার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে হাজিরার জন্য আদালতে আনা হয়েছে।

আজ (সোমবার, ৩ নভেম্বর) সকালে কারাগার থেকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে তাকে হাজির করে পুলিশ।

ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, সরকারের সংকল্প পুনর্ব্যক্ত

উল্লেখ্য, সালমান এফ রহমান ও পরিবারের ৩৫৮ ব্যাংক হিসাব ফ্রিজ ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার পর তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে মামলার তদন্ত সংস্থা দুদক।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। চলতি বছর তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করে দুদক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঋণ জালিয়াতির চার মামলায় আদালতে সালমান এফ রহমান

আপডেট সময় : ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫