রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 46
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন।
আজ (শনিবার) সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির
রাজশাহীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে কথা বলতে রাজি হননি আইন, উপদেষ্টা আসিফ নজরুল।
এ সময় উপদেষ্টা বলেন, ‘টিটিসিগুলো ভালো চলছে। সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।’
এ সময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসির ঊর্ধ্বতন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।
ট্যাগস :
রাজশাহী























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো