হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

- আপডেট সময় : ১০:৩২:২৬ অপরাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫
- / 115
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আগামীকাল সোমবার নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য জানান।
পঞ্চগড়-১ থেকে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস
তিনি বলেন, আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় ডিএমপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ মুখে সেনা সদস্যসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন থাকছে। এছাড়াও বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান থাকবে।
নিরাপত্তা নিশ্চিতে আজ রোববার থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
























