ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫৭ ধারার মামলায় আসামি খালাস নিয়ে হাইকোর্টের যুগান্তকারী রায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 34

পূর্বের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার তদন্তাধীন থাকা মামলায় আসামি খালাস পাওয়ার ক্ষেত্রে এক যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের ফলে অধস্তন আদালতে ৫৭ ধারায় হওয়া যেসব মামলা দীর্ঘদিন ধরে তদন্তাধীন রয়েছে, সেসব মামলা অভিযোগপত্র দাখিলের আগেই বাতিলের পথ উন্মুক্ত হলো।

অযৌক্তিকভাবে মামলা করার পর দীর্ঘদিনেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে মামলাটি বাতিল করেছে হাইকোর্ট।

আলোকচিত্রী শহিদুল আলম বনাম রাষ্ট্র মামলায় ২০১৮ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অধস্তন আদালতে তদন্তাধীন মামলাটি বাতিল করে গত ৩১ জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে।

আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আল নোমান, মনিরা হক মনি, প্রিয়া আহসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজা আউয়াল ও আসিফ ইমরান।

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এই রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, মামলা বাতিলে জারি করা রুল যথাযথ ঘোষণা করা হলো। পাশাপাশি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৭ ধারায় দায়ের করা (বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ৬১(১) ও (২) ধারা) মামলাটি অধস্তন আদালতে তদন্তাধীন পর্যায়ে (অর্থাৎ মামলা দায়েরের পর এখনও অভিযোগপত্র দাখিল হয়নি) চলমান থাকা মামলাটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হলো।

রায়ের পর্যবেক্ষণের বিষয়টি উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান বলেন, এই মামলার এফআইআরে ত্রুটি পরিলক্ষিত হয়েছে এবং মামলাটি দায়েরের দীর্ঘদিন পরেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট অধস্তন আদালতে তদন্তাধীন থাকা মামলাটি বাতিল করে দিয়েছে।

তিনি আরও বলেন, উচ্চ আদালতের এমন পর্যবেক্ষণের কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় (বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ৬১ ধারায় প্রতিস্থাপিত হয়েছে) দীর্ঘদিন ধরে তদন্তাধীন থাকা মামলাসমূহ চলতে পারবে না। এই পর্যবেক্ষণের উদাহরণ প্রয়োগ করে অধস্তন আদালতে ৫৭ ধারায় তদন্তাধীন পর্যায়ে থাকা মামলাসমূহ থেকে আসামিরা খালাস পাওয়ার সুযোগ পাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫৭ ধারার মামলায় আসামি খালাস নিয়ে হাইকোর্টের যুগান্তকারী রায়

আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫