ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 36

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সবার জানা এবং নির্বাচন কমিশন (ইসি) যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে দেন যে, রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনও সম্ভব হবে না। তিনি উল্লেখ করেন, ইসির যতই চেষ্টা থাকুক না কেন, কোনো দল অসহযোগিতার চেষ্টা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে।

সিইসি আজ সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনের শুরুতে এই মন্তব্য করেন। এ সময় তিনি দলগুলোর নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য তাগিদ দেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হাজারবার দিলেও কম হবে: মীর স্নিগ্ধ

এদিকে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তাদের দাবি, আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা থাকতে হবে নির্বাচন কমিশনের। তবেই কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে বলে মনে করেন তারা। একইসঙ্গে, তফসিল ঘোষণার আগে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনকে তৎপর হবার পরামর্শ দেন রাজনৈতিক নেতৃবৃন্দ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের তৃতীয় দিন আজ জামায়াতে ইসলামীসহ মোট ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

দিনের শুরুতে সকালে ইসির সঙ্গে আলোচনায় বসেছে ছয়টি দল: বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

অন্যদিকে, বিকেলে সংলাপ রয়েছে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা-র প্রতিনিধিদের সঙ্গে। ইসি ধাপে ধাপে অর্ধশতাধিক নিবন্ধিত দলকে এই সংলাপে আমন্ত্রণ জানাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: সিইসি

আপডেট সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫