ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একটা ইসলামিক দল করলে নাকি বেহেশতে যাওয়া যাইবো, এটা অপব্যাখ্যা-অপপ্রচার: এ্যানি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 47

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের সঙ্গে আন্দোলন করছে একটি বিশেষ ইসলামিক দল। তারা ভোট চায়, বলে যে তারা নাকি আল্লাহর দল। আল্লাহর কোন রাজনৈতিক দল নেই। আল্লাহর দল তো সারা পৃথিবীর মানুষ। আজকে তারা যে কথা বলছে, এটি অপব্যাখ্যা এবং অপপ্রচার। বাড়িতে গিয়ে ওয়াদা করায় যে, ওনাদের দল করলে নাকি বেহেশতে যাওয়া যাবে। বেহেশতে যেতে হলে ঈমান ও আকিদা বড়। পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর প্রতি সন্তুষ্টি, প্রশংসা ও ভালোবাসা, হযরত মোহাম্মদ (সঃ)-এর জীবন অনুসরণ, সৎকর্ম, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও শান্তি স্থাপন এটাই মুমিনের প্রকৃত গুণ।

শনিবার (২২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে বিএনপি ও মহিলা দলের আয়োজন করা ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে এ্যানি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বাংলাদেশে আমরা মদিনার ইসলাম নিয়ে শান্তিতে বসবাস করছি। কিছু বিশেষ ইসলামিক দল মওদুদী ইসলামের নামে প্রচার চালাচ্ছে। তারা এক সময়ে আওয়ামী লীগের সঙ্গে ছিল, এক সময়ে বিএনপির সঙ্গেও। তাদের ব্যাখ্যা অপব্যাখ্যা, প্রচার অপপ্রচার। তারা মিথ্যা বলে, অপপ্রচার করে কেন?

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হেলমেট বাহিনী হোন্ডা বহর নিয়ে চলত। হোন্ডার ভয় মানুষ ঘুমাতে পারত না। এখনও এই বিশেষ ইসলামিক দল হোন্ডা র‍্যালি ও আওয়াজ দেয়। বিএনপির রাজনীতি মানুষের রাজনীতি, মানুষের র‍্যালি। হোন্ডার আওয়াজ মানুষ পছন্দ করে না।

এ্যানি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, একটি মহিলা টিম বাড়িতে তালিম দেয়, ওয়াদা করায় ভোট দেওয়ার জন্য। আমরা ধানের শীষ নিয়ে আছি এবং থাকবো। ধানের শীষের কোনো বিকল্প নেই।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া সহ থানা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দুপুরে ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একটা ইসলামিক দল করলে নাকি বেহেশতে যাওয়া যাইবো, এটা অপব্যাখ্যা-অপপ্রচার: এ্যানি

আপডেট সময় : ০২:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫