বার্সার কাছে রাজত্বও হারালো রিয়াল
- আপডেট সময় : ০১:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 46
কিলিয়ান এমবাপের একক নৈপুণ্যে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোনোমতে জয় নিয়ে ঘরে ফিরে রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় ফিরতেই আবার একই বৃত্তেই বন্দি হয়ে গেল স্প্যানিশ জায়ান্টরা। এবার অবনমন অঞ্চলে থাকা জিরোনার বিপক্ষে হোঁচট খেয়ে লিগে টানা তিন ম্যাচ ড্র করল তাঁরা।
লা লিগায় গতকাল রাতে জিরোনার মাঠে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। প্রথমে গোল হজম করে হারের শঙ্কাতেই ছিল জাবি আলোনসোর দল। শেষ পর্যন্ত এমবাপের পেনাল্টির গোলের সুবাদে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকলে হলো রিয়ালের।
লিগে রিয়ালের টানা তিন ড্রয়ের সুযোগ ভালোভাবেই লুফে নিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রায়ো ভায়েকানোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এলচের বিপক্ষেও ড্র করে লস ব্লাঙ্কোসরা। যেখানে সবশেষ তিন ম্যাচেই পুরো তিন পয়েন্ট তুলে নিয়েছে বার্সা। তাতে লা লিগায় রাজত্বও এখন বার্সার দখলে।
বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
১৪ ম্যাচে ১০ জয়, ৩ ড্র ও এক হারে রিয়ালের পয়েন্ট ৩৩। আর সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সা। অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া জিরোনা ১২ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে।
গোলের জন্য মরিয়া চেষ্টাই চালায় রিয়াল। তবে সব প্রচেষ্টাই ছিল বৃথা। জিরোনার সংগঠিত ও দৃঢ় রক্ষণের কাছে বারবার হার মানতে হয়েছে সফরকারীদের। উল্টো সুযোগ পেলেই দারুণ পাল্টা আক্রমণে রিয়ালের রক্ষণে ভয় ধরিয়ে দিচ্ছিল স্বাগতিকরা।
ম্যাচে মোট ৬০ শতাংশ বল নিজেদের কাছে রেখে ২৫টি শট নিয়ে মাত্র চারটি লক্ষ্যে রাখতে পেরেছে রিয়াল। ১০টি শট নেওয়া জিরোনাও সমান শট গোলমুখে রাখে।
প্রথমার্ধে বড় কোনো হুমকি তৈরি করতে পারেনি ভিনিসিয়ুস জুনিয়র-এমবাপেরা। এদার মিলিতাও ও ভিনিসিয়ুসের দুটি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলকিপার পাওলো গাজ্জানিগা।
বিরতির ঠিক আগে আসে ম্যাচের প্রথম গোল। গতি ও মোমেন্টামের দারুণ মিশ্রণে সুযোগ লাগায় জিরোনা। ডান দিক ধরে এক দারুণ পাল্টা আক্রমণে উঠেন ভিক্টর সিগানকভ। তার নিচু ক্রসটি বক্সের ঠিক ভেতর পান আজেদিন উনাহি। বুলেট গতির শটে জালের উপরের কোণে পাঠিয়ে দেন তিনি, কিছুই করার ছিল না রিয়ালের গোলকিপার থিবো কোর্তোয়ার ।
এর মাত্র দুই মিনিট আগে ভিএআর দেখে এমবাপ্পের একটি গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রিয়াল। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আক্রমণের তীব্রতা বাড়ায় রিয়াল। তবে ৫৬তম মিনিটে উল্টো জিরোনা আরও একটি গোল করতে বসেছিল। ইভান মার্টিনের থ্রু–পাস থেকে রিয়ালের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে একেবারে ওয়ান-ওয়ান অবস্থানে পৌঁছে যান ভ্লাদিসলাভ ভানাত। তবে তার নিচু শটটি এক হাত বাড়িয়ে অবিশ্বাস্যভাবে রুখে দেন কোর্তোয়া।
অবশেষে ৬৭তম মিনিটে চেষ্টা সফল হয় রিয়াল মাদ্রিদ। বাঁ দিক ধরে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ ড্রিবলিংয়ের পর বক্সে তাকে ফেলে দেওয়া হলে পায় পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট–কিকে এমবাপে ঠাণ্ডা মাথায় বল পাঠান বাম দিকের নিচের কোনায়।
শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য চাপ বাড়ায় রিয়াল। জিরোনার গোলকিপার টানা কয়েকটি সেভে ভিনিসিয়ুস ও এমবাপ্পেকে রুখে দেন। অন্যদিকে পাল্টা আক্রমণে জোয়েল রোকাকে ঠেকাতে কোর্তোয়া দেখান তার দক্ষতা।
৮০তম মিনিটে আরেকটি পেনাল্টির দাবি তুলে রিয়াল। বক্সে রদ্রিগোকে জিরোনার এক খেলোয়াড় ফেলে দিয়েছেন বলে মনে হচ্ছিল, কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
যোগ করা সময়ে দলকে লিড এনে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এমবাপে। তবে বক্সের ভেতর থেকে নেওয়া ফরাসি তারকা ফরোয়ার্ডের বাঁকানো শটটি অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। শেষ পর্যন্ত আরেকবার পয়েন্ট খোঁয়ানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।



























৮ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা, দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী