তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 55
তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টি নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।’
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে, কিংবা কোনও শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিক্ষোভের ডাক দিলো পিটিআই; রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্যই নিরাপত্তা দেয়ার প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের। বাংলাদেশে কারো নিরাপত্তা শঙ্কা নেই। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন, সেই ব্যবস্থা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তায় প্রস্তুত।
বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ রিপোর্ট। অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে এতে, যা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে।
তিনি বলেন, ‘নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন বিবেচনায় বডি অন ক্যামেরা কেনা হবে। নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যেন কোন কিছু প্রবেশ করে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতা থাকার নির্দেশ দেয়া হয়েছে।’
ফোনে আড়িপাতা প্রসঙ্গে তিনি বলেন, যে সংস্থা অথোরাইজড, শুধু তারাই আড়ি পাততে পারবে। অনুমোদন ছাড়া অন্য কেউ তা করতে পারবে না। এসপি পদায়ন নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।























লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি