ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 6

জুলাই মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।

মামলাটি এখন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। অর্থাৎ, যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।

সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

সোমবার প্রসিকিউশন ও আসামিপক্ষ উভয়ের যুক্তিতর্ক শেষ হয়। যুক্তিতর্ক শেষ হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলাটিকে ‘রায়ের জন্য অপেক্ষমাণ’ হিসেবে ঘোষণা করেন।

প্রসিকিউশন গত ৪ আগস্ট তাদের সমাপনী যুক্তিতর্ক শুরু করেছিল।

ট্রাইব‍্যুনালে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইশরাত জাহান। অন‍্যদিকে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।

মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এই মামলায় প্রসিকিউশন জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এই আটজনের জড়িত থাকার অভিযোগ এনেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন

আপডেট সময় : ১১:১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬