আরপিও সংশোধন করে গেজেট প্রকাশ
- আপডেট সময় : ০২:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 209
পোস্টাল ব্যালটে কোনো মার্ক না থাকলে বা একাধিক প্রতীকে টিক চিহ্ন থাকলে ব্যালট গণনা হবে না। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) আরপিও সংশোধন করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এছাড়া প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেয়ার আরও বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে গেজেটে। যেখানে আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন এলে ওই আসনের জমা হওয়া পোস্টাল ব্যালটও গণনা করা হবে না।
ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালট গণনায় নেয়া হবে না। এছাড়া কোন নির্দিষ্ট নির্বাচনি এলাকা বা নির্বাচনি এলাকার প্রার্থীদের তালিকায় কোনো পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনো আদালত কর্তৃক করা হলেও ব্যালট গণনা থেকে বাদ দেয়া হবে বলে উল্লেখ করা হয় গেজেটে।
রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে : অর্থ উপদেষ্টা
পোস্টাল ব্যালট পেপার কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেয়া হবে যদি:- (ক) কোনও প্রতীকের বিপরীতে কোনো টিক বা ক্রস চিহ্ন না দেয়া হয়; অথবা (খ) একাধিক প্রতীকের বিপরীতে একটি টিক বা ক্রস চিহ্ন দেয়া হয়; অথবা (গ) কোনো টিক বা ক্রস চিহ্ন এমনভাবে দেয়া হয় যাতে যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করা না যায় যে কোন প্রার্থীর পক্ষে ভোট দেয়া হয়েছে; অথবা (ঘ) ৩৭ক অনুচ্ছেদের অধীনে গণনার আগে রিটার্নিং অফিসার কর্তৃক ডাক ব্যালট গ্রহণ না করা হয়; অথবা (ঙ) কোনো নির্দিষ্ট নির্বাচনি এলাকা বা নির্বাচনি এলাকার প্রার্থীদের তালিকায় কোনো পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনও আদালত কর্তৃক করা হয়; অথবা (চ) ভোটার কর্তৃক কোনো ঘোষণা না দেয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে নির্বাচনি আইন ও বিধিতে আরেক দফা সংশোধনী এনে ৩ ডিসেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়। এ সংশোধনের ফলে পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা হবে এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।





















ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসি প্রতিনিধি দল