ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে: রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 183
211

বিএনপিই দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়।’

এসময় বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছে; এমন প্রশ্নও তুলেছেন তিনি।

অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের প্রায় শতভাগ বিএনপির হাত ধরে হয়েছে। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে আসন কম পেলে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। তবে জনগণ তা মেনে নেবে না।’

আরপিও সংশোধন করে গেজেট প্রকাশ

এসময় তিনি অতীতের ইতিহাস টেনে বলেন, ‘ভুয়া ভোটার তৈরির কাজ বিএনপি ইচ্ছে করে করেনি। আগামী নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে।’

সভায় সারা দেশ থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। গত ৭ নভেম্বর বিএনপির এই পরিকল্পনা বিষয়ক সভায় শুরু হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে: রিজভী

আপডেট সময় : ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫