ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 65

সুদানে আবেইতে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

আফ্রিকার সুদানের আবেইতে অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত বা আহতদের কারও পরিচয় এখনো জানা যায়নি।

যেকোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে : তারেক রহমান

আইএসপিআর জানিয়েছে, সংঘর্ষ চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওই ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এর মধ্যে ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন (সর্বশেষ তথ্য অনুযায়ী)।

উত্তর ও দক্ষিণ সুদানের মাঝে অবস্থিত ‘আবেই’ একটি সংঘাতপ্রবণ অঞ্চল। উভয় দেশ এ অঞ্চলের মালিকানা দাবি করে। ফলে এখানে প্রায়ই সংঘাত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী এখানে জাতিসংঘ মিশনে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮

আপডেট সময় : ১১:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫