ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 113
144

বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের বার্তায় বলা হয়, আজ সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এ কে খন্দকার।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে ‘বীর উত্তম’ উপাধি দেয়া হয়।

দেশে পৌঁছেছে সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত ৬ সেনাসদস্যের মরদেহ

উল্লেখ্য, এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার বাংলাদেশের একজন সাবেক সামরিক কর্মকর্তা যিনি বিমানবাহিনী থেকে অবসর গ্রহণের পর রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন। রাষ্ট্রপতি জিয়া ও এরশাদের শাসনামলে তিনি অস্ট্রেলিয়া ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি এরশাদের আমলে তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও উপ-প্রধান সেনাপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে কাজ করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মারা গেছেন মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার

আপডেট সময় : ০২:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫