ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজে ভদ্র আচরণের কোনো মূল্য নেই: মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 156
174

ঢাকাই চলচ্চিত্রে আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। পর্দার উপস্থিতির চেয়ে ব্যক্তিগত জীবন, অকপট মন্তব্য আর সাহসী অবস্থানেই যিনি বারবার খবরের শিরোনাম দখল করেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিস্ফোরক পোস্টে আবারও শোবিজ অঙ্গন সরগরম করে তুলেছেন এই আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন মিষ্টি।

নিজের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় মিষ্টি জান্নাত ক্ষোভ প্রকাশ করে লেখেন, বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো মূল্য নেই। সেই সঙ্গে জানান, সে কারণেই তিনি আবার “আগের ফর্মে” ফিরে আসছেন। তার এই মন্তব্য মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।

কিংবদন্তি ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস রিয়া আর নেই

হঠাৎ করে এমন ঘোষণার পেছনের কারণ কী তা নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হলেও, অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। কমেন্ট বক্সে ভক্তদের একটি বড় অংশ লিখেছেন, তিনি ঠিক কথাই বলেছেন এবং এমন সিদ্ধান্ত নেওয়াই যৌক্তিক।

এর আগেও ক্যারিয়ার ও পেশাদার অবস্থান নিয়ে নিজের মত স্পষ্ট করেছিলেন মিষ্টি জান্নাত। এক পোস্টে তিনি বলেছিলেন, সিনেমায় ছোট বা গুরুত্বহীন চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মানের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়াই বেশি সাহসের। কাজ কম হলেও আত্মসম্মান ধরে রাখাকেই তিনি প্রাধান্য দেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। প্রায়শই বক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকতে দেখা যায় এই সুন্দরীকে। তবে এবার ‘ভদ্রতার মূল্য নেই’ বলে তিনি ঠিক কী ইঙ্গিত দিলেন, তা নিয়েই নেটিজেনদের মধ্যে এখন চলছে জল্পনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সমাজে ভদ্র আচরণের কোনো মূল্য নেই: মিষ্টি জান্নাত

আপডেট সময় : ০১:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫