ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 119

সন্ত্রাসী-অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

142

দেশের মধ্যে অপরাধ করে যাতে কেউ সীমান্ত দিয়ে পার হতে না পারে, সেজন্য স্পর্শকাতর এলাকাগুলোতে কঠোর নজরদারি রাখার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে কাজের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে তিনি এমন তাগিদ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। তাই জাতীয় স্বার্থকে সমন্বিত রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর ন্যায় অত্যন্ত ‘ন্যানো পন্থায়’ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সীমন্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করতে দেয়া যাবে না। স্পর্শকাতর এলাকাগুলোকে অতিরিক্ত সতর্কতা নিতে হবে।

অবশেষে নির্বাচনে অংশ নিতে বাধা কাটল মান্নার

তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পথে বিজিবির চোখ ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হতে দেয়া যাবে না। যেসব কর্মকর্তা-কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তা করে, কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। অধীনস্থ কমান্ড ও ট্রুপদের কল্যাণে সবসময় খেয়াল রাখার পাশাপাশি সজাগ ও সতর্ক থাকতে হবে।

এ দিন বর্ডারে চোরাচালি ও মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য এ বছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবাসহ মোট ৭২ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবির যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে যাতে পলায়ন করতে না পারে, সে বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর হয় সেজন্য যত ধরনের প্রস্তুতির প্রয়োজন, সব প্রস্তুতি নিতে হবে। প্রশিক্ষণ নিতে হবে। নির্বাচন উৎসবমুখর করা আপনাদেরও বড় একটি দায়িত্ব, এটি আপনারা ভালোভাবে পালন করবেন এটাই আমি বিশ্বাস করি। আপনারা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন এটিই আমার আশা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সীমান্তের স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় : ০১:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫